আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে আজ আর কেউ না খেয়ে থাকে না: পরিকল্পনামন্ত্রী

দেশে আজ আর কেউ না খেয়ে থাকে না: পরিকল্পনামন্ত্রী


পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, গত ১১ বছরে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। আজ আর দেশে কেউ না খেয়ে থাকে না। দেশ আজ যোগাযোগবিহীন বিদ্যুৎবিহীন নয়, দেশে আজ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ইচ্ছে করলেই যে কেউ রোজগার করতে পারে।

তিনি বলেন, দেশের সব মানুষ প্রযুক্তির সেবা পাচ্ছে। যারা আমাদের শোষন করেছে, তারা আমাদের পাশে দাঁড়াচ্ছে। আমাদের আজ কাজের জন্য লন্ডন যাওয়ার দরকার নেই।

শনিবার বেলা ১১টায় যুক্তরাজ্য প্রবাসীদের সহযোগিতায় সুনামগঞ্জে দিরাই পৌর সদরের নতুন বাগবাড়ি এলাকায় নির্মিত প্রবাসী উচ্চবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা হচ্ছে মূল চাবি। যে চাবি দিয়ে সব দুয়ার খোলা যায়, সব ক্ষেত্রেই এগিয়ে যাওয়া যায়। শিক্ষা থাকলে আর কোনো ভয় থাকে না।

তিনি বলেন, দেশ এগিয়ে নেয়ার জন্য সবচেয়ে বড় হল নেতৃত্ব। নেতৃত্ব ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না, উন্নয়নও হয় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ গোলামী থেকে মুক্ত হয়েছিল। আর বঙ্গুবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত