আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

‘সম্রাট-পাপিয়ারা চতুর্থ সারির নেতা, তা হলে প্রথম সারির নেতারা কী করছে ভাবুন’

‘সম্রাট-পাপিয়ারা চতুর্থ সারির নেতা, তা হলে প্রথম সারির নেতারা কী করছে ভাবুন’


নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পাপিয়া চৌধুরী এখন ‘টক অব দ্য কান্ট্রি’। রাজনীতির আড়ালে অস্ত্র, মাদক ও দেহব্যবসা করে বিশাল সম্পদের মালিক হয়েছেন তিনি ও তার স্বামী।

একইভাবে অবৈধ ক্যাসিনো ব্যবসা খুলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন যুবলীগের অনেক নেতা সম্পদের পাহাড় গড়েন। তাদের মধ্যে অন্যতম ছিলেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট।

ক্ষমতাসীন দলের নেতাদের এসব অপকর্ম নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার সকালে নিজের পেজে দেয়া ওই স্ট্যাটাসে তিনি বলেন, ‘আওয়ামী লীগের তৃতীয় (সম্রাট) আর চতুর্থ (পাপিয়া) সারির নেতা হয়ে এত অবাধে এসব জঘন্যতম কর্মকাণ্ড করা যায়! প্রথম সারিতে থাকা বদগুলো তা হলে কী করে যাচ্ছে ভেবে দেখুন।’

আসিফ নজরুল বলেন, ‘পাপিয়া, সম্রাট– এরা হচ্ছে আওয়ামী আমলের প্রচ্ছদ মাত্র। মূল কাহিনি নিশ্চয় আরও অনেক গভীর, বিস্তারিত ও নারকীয়। কোনো দিন জানতে দিতে চাইবে না তারা এটি আমাদের।’

ঢাবির এই অধ্যাপক আরও বলেন, ‘রাতের ভোট, নির্যাতন, গুম-খুন, মামলা-হামলা এসবের প্রয়োজন হয় এ কারণে। মানুষ বুঝে এসব।’

শেয়ার করুন

পাঠকের মতামত