আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

১ হাজার ৫৯৬ কোটি টাকা নিয়ে পিকে হালদার কানাডায়

১ হাজার ৫৯৬ কোটি টাকা নিয়ে পিকে হালদার কানাডায়

ইন্টারন্যাশনাল লিজিংয়ের পরিচালক প্রশান্ত কুমার হালদার ১ হাজার ৫৯৬ কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়ে গেছেন। তবে সরকার উদ্যোগ নিলে তাকে এবং ওই টাকা দেশে ফেরত আনা সম্ভব হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের কৌসুলি ব্যারিস্টার তানজীব উল আলম। আজ সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।

ব্যারিস্টার তানজীব বলেন, পিকে হালদারের টাকা দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।তার সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নেবে দুদকসহ সরকারি বিভিন্ন সংস্থা। আমরা যতদূর জানতে পেরেছি পিকে হালদার টাকাটা সম্ভবত কানাডায় নিয়ে গেছে। আমাদের দেশের সরকারের সঙ্গে কানাডা সরকারের মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রয়েছে। এই চুক্তির আওতায় আমাদের সরকার প্রস্তাব দিলে কানাডা সরকার সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।

তিনি আরো বলেন, কোকোর টাকা এই চুক্তির আওতায় সিঙ্গাপুর থেকে সরকার ফেরত এনেছিলো। পিকে হালদারের টাকা ফিরিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ব্যারিস্টার তানজীব বলেন, কানাডা সরকারের সঙ্গে এক্সাডিশন চুক্তি রয়েছে। দেশের প্রচলিত আইনে বিচারের পরে পিকে হালদারের সাজা হলে এই চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনা সম্ভব হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত