আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশের বেকার সমস্যা সমাধানে বিদেশিকর্মী কমানোর দাবি ডাকসু ভিপির

দেশের বেকার সমস্যা সমাধানে বিদেশিকর্মী কমানোর দাবি ডাকসু ভিপির


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, বেকার সমস্যা সমাধানে দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিকর্মী কমাতে হবে।

বৃহস্পতিবার এক মানববন্ধন থেকে তিনি এ কথা বলেন। চাকরিতে আবেদন ফি কমানোসহ ৮ দফা দাবিতে দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে।

এতে ভিপি নুরুল হক নুর ছাড়াও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান ও ফারুক হাসানসহ সংগঠনটির নেতাকর্মীরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ৮ দফা দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল-মামুন। দাবিগুলো হল- চাকরিতে আবেদন ফি কমিয়ে ১০০ টাকা করা, বিভাগীয় শহরে নিয়োগ পরীক্ষা নেয়া, প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার পৃথকভাবে প্রকাশ করা, সব নিয়োগ পরীক্ষার জন্য পিএসসির আদলে জাতীয় নিয়োগ প্যানেল গঠন করা, জাতীয় নিয়োগ নীতিমালা প্রণয়ন করা, তথ্য যাচাইয়ের নামে অযথা হয়রানি বন্ধ করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং চাকরিরত বিদেশি নাগরিকদের সংখ্যা কমানো।

ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, যেখানে আমাদের তরুণরা বেকার সেখানে বিদেশিরা কীভাবে উচ্চপর্যায়ের চাকরিতে বহাল থাকে? বিদেশি কর্মী কমানোর মাধ্যমে বিদেশ নির্ভরতা কমিয়ে আনতে হবে। বেকার সমস্যার সমাধান করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত