আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

প্রথম জাতীয় পতাকা উড্ডয়নের দিন আজ

প্রথম জাতীয় পতাকা উড্ডয়নের দিন আজ

আজ ২ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ঐতিহাসিক ছাত্র সমাবেশে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকা প্রথম উত্তোলন করা হয়।

সবুজ, লাল, সোনালি- এই তিন রঙের পতাকাটি সেই যে বাংলার আকাশে উড়েছিল, তা আর নামাতে পারেনি পাকিস্তানের শাসকগোষ্ঠী। এর আগের দিন ১ মার্চ হঠাৎই জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। এ কারণে প্রতিবাদে ফেটে পড়ে গোটা দেশ। বিক্ষোভে উত্তাল হয় চারিদিক।

ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ নেমে আসে রাস্তায়। ঢাকা শহরের সব এলাকা থেকে লাখো মানুষ বাঁশের লাঠি হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছুটে আসে দিলকুশার পূর্বাণী হোটেলের দিকে। এ হোটেলেই আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠক চলছিল। লাখো মানুষের আকাশ-পাতাল কাঁপানো স্লোগান ও দাবির মুখে বৈঠক মুলতবি রেখে হোটেল থেকে বেরিয়ে আসেন বঙ্গবন্ধু। তিনি জনতার অনির্ধারিত মহাসমাবেশে সংক্ষিপ্ত ভাষণে ইয়াহিয়া খানের জাতীয় অধিবেশন স্থগিত ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সর্বত্র তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

রাতে সার্জেন্ট জহুরুল হক হলে (ইকবাল হল) সাবেক ছাত্রনেতা শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, নূরে আলম সিদ্দিকী, শাজাহান সিরাজ, আ স ম আবদুর রব ও আবদুল কুদ্দুস মাখন দীর্ঘ সময় শলাপরামর্শ করে বঙ্গবন্ধুর উপদেশমতো বাংলাদেশের পতাকা, জাতীয় সঙ্গীত ও স্বাধীনতার প্রস্তাবের খসড়া তৈরি করেন। এই ৮ নেতা রাতেই এসব বিষয় নিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তাদের পরিকল্পনার কথাও জানান এবং বঙ্গবন্ধু সে পরিকল্পনা অনুমোদন করেন। আজকের দিনে কী কী করতে হবে, দেশব্যাপী ৪ দিনের হরতালে দলের নেতারা কে কোথায় কী দায়িত্ব পালন করবেন, হরতাল সফল করার জন্য ঢাকার কোথায় কে কী করবেন- এসব চূড়ান্ত করা হয়। পরিকল্পনা অনুযায়ী ছাত্রনেতারা যে যার মতো দায়িত্ব ভাগ করে নেন।

২ মার্চ বিকালে সংবাদ সম্মেলন থেকে বঙ্গবন্ধু ৩ থেকে ৬ মার্চ দেশব্যাপী লাগাতার হরতাল কর্মসূচি ঘোষণা করেন। ৪ দিন হরতালের পর তিনি ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো মানুষের মহাসমাবেশে আন্দোলনের পরবর্তী কর্মসূচি দেবেন বলেও ঘোষণা দেন। এদিন বিকালেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ ও ডাকসু নেতাদের সঙ্গে পরামর্শ করে উভয় সংগঠনের সমন্বয়ে গঠন করেন ‘স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ’।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার বিশাল সমাবেশে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা। ‘জয় বাংলা’, ‘পিন্ডি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর’ ইত্যাদি স্লোগানে বাংলার আকাশ-বাতাস মুখর হয়ে ওঠে। দিকে দিকে শুরু হয় পাকিস্তানের পতাকা পোড়ানো। আর এই সময়টাকেই ছাত্রনেতারা বেছে নেন বাংলার স্বাধিকার আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামে পরিপূর্ণভাবে রূপান্তর করার মোক্ষম মুহূর্ত হিসেবে।

২ মার্চ একদিকে ছিল হরতালের প্রস্তুতি, অপরদিকে ব্যাপক গণজোয়ার। স্রোতের মতো মানুষ চারিদিক থেকে ছুটে আসতে থাকে বঙ্গবন্ধুর ৩২ নম্বরের ধানমণ্ডির বাড়িতে। উত্তাল ’৭১-এর নানা ঘটনা, আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে চলে আসে একক নেতৃত্ব। তার দূরদর্শিতা ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে সমগ্র জাতি ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুতি নেয়। এর সঙ্গে বাংলার অবিসংবাদিত এই নেতার দৃঢ় মনোবল পাকিস্তান সরকারকে ভেতরে ভেতরে ভাবিয়ে তোলে ও দুর্বল করে দেয়।

শেয়ার করুন

পাঠকের মতামত