আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

কক্সবাজারে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

কক্সবাজারে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৭

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে জাদিমোড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন জাগিমোরা পাহাড়ে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১৫ সিটিসি-১ টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল এবং বহুসংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, ‘সোমবার ভোরে মুচচি এলাকার জাদিমোড়া পাহাড়ে কুখ্যাত ডাকাত জকিরের সন্ধানের খবরে তিনিসহ র‌্যাবের একটি দল ওই ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালান। এ সময় পাহাড় থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় ডাকাত দল। র‌্যাবও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে সাত রোহিঙ্গা ডাকাত নিহত হয়।’

সাতটি লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আশপাশের এলাকায় এখনো অভিযান চলছে।

শেয়ার করুন

পাঠকের মতামত