আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ছাত্রলীগ নেতা হত্যার আসামি শিবিরকর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নজরুল ইসলাম প্রকাশ নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। যিনি শিবির কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য।

মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত নজরুল অভিরামপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও শিবিরের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য আমান উল্যাহপুর ইউনিয়নের বিভিন্নস্থানে যৌথ অভিযান চালায় বেগমগঞ্জ থানা ও ডিবি পুলিশ। অভিযানকালে পুলিশের একটি দল জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে গেলে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা ও এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

বন্দুকযুদ্ধে নজরুল গুলিবিদ্ধ ও ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ক্যাডাররা পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল শিবিরের একজন ক্যাডার। তার বিরুদ্ধে রাকিব হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা একাধিক আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত