আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৬

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত বেড়ে ৬


চীন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬ জন মারা গেছে। একই সঙ্গে আক্রান্তের সংখ্যাও।

দেশটির সিয়াটল শহরে আরও চারজনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। খবর রয়টার্স ও সিএনএনের।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা যাওয়া সবাই সিয়াটলের বাসিন্দা ছিলেন। সিয়াটলের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেফ ডুচিন সোমবার করোনাভাইরাস সংক্রমণজনিত অসুস্থতায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এ ঘোষণা দেন।

এর আগে ওয়াশিংটনে ভাইরাসটিতে দুজনের মৃত্যু হয়েছিল। এর পর আরও চারজনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়াল।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রজুড়ে আক্রান্তের সংখ্যা আরও বাড়ার আশঙ্কায় স্বাস্থ্য পরীক্ষা জোরদার করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, দেশটিতে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে ৪৫ জনকে জাপানের ইয়োকাহামা বন্দরে কোয়ারেন্টিন থাকা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ও আরও তিনজনকে সংক্রমণের উৎসস্থল চীনের উহান থেকে ফিরিয়ে আনা হয়েছিল। এর বাইরে যুক্তরাষ্ট্রের ১১টি অঙ্গরাজ্যে আরও ৫৪ জন আক্রান্ত হয়েছেন।

আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ২০ জন ক্যালিফোর্নিয়ায়। ওয়াশিংটনে ১৮ জন, এ রাজ্যের সিয়াটল শহরেই করোনাভাইরাসে সৃষ্ট রোগ কভিড-১৯ রোগে ছয়জনের মৃত্যু হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের করোনভাইরাসজনিত ঝুঁকি এখনও কম।

গত বছরের ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে ভাইরাসটি অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া সব মহাদেশে ছড়িয়ে পড়েছে।

ভাইরাসটিতে সোমবার পর্যন্ত ৩ হাজার ১১৩ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছে এবং ৭০ দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত