আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

শিক্ষার্থীকে রাতভর নির্যাতন, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

শিক্ষার্থীকে রাতভর নির্যাতন, ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার


প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের ঘটনায় জড়িত ছাত্রলীগের তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ‌্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় তাদের ছয় মাসের জন‌্য বহিষ্কার করা হয়।

মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন—  শহীদ জামাল হোসেন হল ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ হিশ শাফি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহাদত হোসেন শাওন এবং পাঠাগার সম্পাদক মো. রাহাত হোসেন।

বহিষ্কৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা গত ৫ আগস্ট দিবাগত রাতে শহীদ জামাল হোসেন হলের সভাপতিকে সালাম না দেওয়ায় প্রথম বর্ষের শিক্ষার্থী মাকসুদুল হল ইমুকে রাতভর নির্যাতন করেছেন।

এ সময় হলের কক্ষে আটকে রেখে স্ট্যাম্প দিয়ে মারধর করেন তারা। এই বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সুপারিশ অনুযায়ী ছাত্রলীগের এই তিন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এই প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, ‘তদন্ত কমিটির সুপারিশে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে। অন্যায় করে কেউই ছাড় পাবে না।’

ভবিষ্যতে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় আরও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত