আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

জুমার দিনে মোদিবিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকার জাতীয় মসজিদ

জুমার দিনে মোদিবিরোধী বিক্ষোভে উত্তাল ঢাকার জাতীয় মসজিদ

দিল্লিতে মুসলমানদের হত্যার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি জনতা। শুক্রবার বাদ জুমা সমমনা কয়েকটি ইসলামি দলের ব্যানারে হাজারো জনতা এতে অংশ নেন। তারা যেকোনো মূল্যে মোদির আগমন ঠেকানোর ঘোষণা দিয়েছেন।

সমাবেশ থেকে মোদির আগমনের প্রতিবাদে আগামী ১২ মার্চ রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেয়া হয়।

জুমার নামাজের পর জাতীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। ঢাকায় আসর নামাজের পর এ মানববন্ধন রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী, সদরঘাট থেকে টঙ্গী পর্যন্ত হবে।

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটের ছাত্র ও তৌহিদি জনতাকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। ওই দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।

সংক্ষিপ্ত সমাবেশে নূর হোসাইন কাসেমী বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেব না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদি জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেব না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি।’

জুমার নামাজ ঘিরে বায়তুল মোকাররম মসজিদ ও আশপাশের এলাকায় ব্যাপক জনসমাগম হয়। নামাজের এক ঘণ্টা আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

এ সময় বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে।

নাগরিকত্ব প্রমাণে নতুন আইনের বিরোধিতা করায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে টানা চার দিন মুসলিম অধ্যুষিত উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা করে উগ্র হিন্দুত্ববাদীরা। এতে নিহত হয়েছেন মোট ৫৩ জন। আহত দুই শতাধিক। মসজিদ-মাদ্রাসা ভাঙচুর করে হনুমানের পতাকাও উড়িয়ে দেন নাগরিকত্ব আইনের পক্ষে থাকা নরেন্দ মোদির সরকারের সমর্থকরা। এ নিয়ে বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। বাংলাদেশের মুসলমানরাও এর প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা বলছেন, নরেন্দ্র মোদির মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে মুসলিমরা গণহত্যার শিকার হয়েছিল। মোদির হাত মুসলমানদের রক্তে রঞ্জিত। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো মহান নেতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদির আগমনের বিরোধিতা করছেন অনেকেই। তবে, গত বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ১৭ মার্চে মোদির আগমনে সরকার প্রস্তুত বলে জানান। অন্যদিকে একইদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ও বাংলাদেশে মোদির দুই দিনের সফর নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদি ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লি সফরকালে মোদিকে ‘মুজিব বর্ষ’ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান। আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন বলে জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত