আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা

নিজ অস্ত্রের গুলিতে কনস্টেবলের আত্মহত্যা


বরিশালে হৃদয় চন্দ্র সাহা (২১) নামে পুলিশের এক কনস্টেবল নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে জেলা পুলিশ লাইন্সের নবনির্মিত ছয়তলা ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। কেন তিনি আত্মহত্যার করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হৃদয় চন্দ্র সাহা ভোলার বোরহানউদ্দিন উপজেলার সুকণ্ঠ সাহার ছেলে। দুই বছর তিন মাস আগে তিনি চাকরিতে যোগ দেন। পুলিশ জানিয়েছে, নিহত হৃদয়ের মানিব্যাগে পাওয়া এক মেয়ের ছবি দেখে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পুলিশ কর্মকর্তা নাইমুল বলেন, বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত হৃদয় সাহার ডিউটি ছিল ব্যারাক ভবনে। সকালের কোনো একসময় তিনি নিজের রাইফেলের গুলিতে আত্মহত্যা করেন। সহকর্মীরা খুঁজতে গিয়ে ছাদে তার লাশ দেখতে পান।

হৃদয় তার বাবা ও ভাইকে দুটি চিঠি লিখে গেছেন। সেখানে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি উল্লেখ করেছেন। চিঠি দুটি তার পকেট থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মেয়ের ছবি পাওয়া গেছে তার মানিব্যাগে। ধারণা করা হচ্ছে তার আত্মহত্যার পেছনে প্রেমসংক্রান্ত কোনো বিষয় থাকতে পারে।

শেয়ার করুন

পাঠকের মতামত