আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করে দিলো বিমান বাংলাদেশ

অর্ধেকের বেশি ফ্লাইট বন্ধ করে দিলো বিমান বাংলাদেশ


করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের ১০টি রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকাব্বির হোসাইন বলেন, করোনা ভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি জানান, বিশ্বের ১০টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪২টি ফ্লাইট চলাচল করতো। এরমধ্যে ৭৪টি ফ্লাইট কমিয়ে আনা হয়েছে। এখন থেকে ৬৮টি ফ্লাইট চলাচল করবে বলেও জানান তিনি।

এর আগে বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার কারণে কুয়েত এবং কাতারে সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এবার আরো ৯টি রুটে ফ্লাইট কমিয়ে আনা হলো। এসব রুটের মধ্যে রয়েছে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কাঠমান্ডু, দিল্লি, কলকাতা, জেদ্দা ও মদিনা।

কতদিন এই সিদ্ধান্ত বহাল থাকবে এমন প্রশ্নে মোকাব্বির হোসাইন বলেন, কুয়েত আর কাতার যেহেতু নিজেরাই নিষেধাজ্ঞা দিয়েছে, তাই সেখানে তাদের কিছু করার নেই। ওই দেশের সরকার নিষেধাজ্ঞা সরিয়ে নিলে তখন যোগাযোগ স্বাভাবিক হবে।

আর করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী সংখ্যা বাড়লে অন্য রুটগুলোতে ফ্লাইটের সংখ্যা আবার আগের মতো বাড়ানো হবে বলেও জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই কর্মকর্তা।

শেয়ার করুন

পাঠকের মতামত