আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

হিজাব কোনো ধর্মীয় অনুশাসন নয়, অপসংস্কৃতি: মেনন

হিজাব কোনো ধর্মীয় অনুশাসন নয়, অপসংস্কৃতি: মেনন

নতুন বুলি আওড়ালেন ক্ষমতাসীন জোটের এমপি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন। হিজাব পরা কোনো ধর্মীয় অনুশাসন অথবা ধর্মীয় বিষয় নয়, বরং অপসংস্কৃতি বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার আরামবাগ স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, বর্তমান সমাজে শিক্ষার দিক দিয়ে নারীরা ছেলেদের থেকে এগিয়ে গেলেও সংস্কৃতিতে তারা পিছিয়ে আছে। আজকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আর বাঙালি মেয়েদের দেখা যায় না। ছোট হিজাব পরা সৌদি অথবা দুবাই ফেরত নারীদের দেখা যায়। এই হিজাব পরা কোনো ধর্মীয় অনুশাসন নয়, বরং অপসংস্কৃতি।

তিনি বলেন, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আরো দেড়শ বছর আগে পর্দা প্রথা থেকে মেয়েদের বের হয়ে আসার পরামর্শ দিয়েছেন। অথচ আজকে যে ধরনের সংস্কৃতি গ্রহণ করা হচ্ছে তা মঙ্গলজনক নয়। বাঙালি মেয়েদের নিজেদের সংস্কৃতিতে ফিরে আসতে হবে।

উদাহরণ দিয়ে এই সাংসদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার, মতিয়া চৌধুরীসহ আরো অনেকেই শাড়ির সঙ্গে মাথায় কাপড় দিয়ে তাদের পর্দা রক্ষা করেন। এতে পর্দা যেমন রক্ষা হয় তেমনি বাঙালি ঐতিহ্য কিংবা সংস্কৃতি কোনোটাই নষ্ট হয় না।

শেয়ার করুন

পাঠকের মতামত