আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা

বেশি দামে মাস্ক বিক্রি করায় ৩ ফার্মেসিকে জরিমানা

খুলনায় বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে তিন ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে নগরীর হেরাজ মার্কেটের দুটি ও ময়লাপোতা মোড়ের একটি ফার্মেসিকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, ‘করোনা ভাইরাসকে কেন্দ্র করে মাস্ক, স্যানিটাইজার, হেক্সিসল সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করতে খুলনা মহানগরীর বড় বাজার, হেরাজ মার্কেট, ময়লাপোতা মোড়সহ বেশ কিছু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বাজার এলাকায় বিভিন্ন মাস্ক বিক্রেতাকে কঠোরভাবে সতর্ক করা হয় ও ক্রেতা সাধারণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়া করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে ও প্রয়োজনের অতিরিক্ত মাস্ক, স্যানিটাইজার, হেক্সিসল না কেনারও অনুরোধ করা হয়। অভিযানকালে বেশি দামে মাস্ক বিক্রি করার অভিযোগে হেরাজ মার্কেটের প্যাম্পার্স ও রহিমা ফার্মেসিকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরো বলেন, ‘এছাড়া ময়লাপোতা মোড়ে শাহজাহান ফার্মেসির বিরুদ্ধে বেশি দামে মাস্ক বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির লাইসেন্সও মেয়াদোত্তীর্ণ। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে মালিককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।’

শেয়ার করুন

পাঠকের মতামত