আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

নিঃস্ব মিরপুরের বস্তিবাসী, স্বেচ্ছাসেবকদের সহায়তাই এখন তাদের ভরসা

নিঃস্ব মিরপুরের বস্তিবাসী, স্বেচ্ছাসেবকদের সহায়তাই এখন তাদের ভরসা

মিরপুরের রূপনগর বস্তিতে বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে শত শত পরিবার। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপে খুঁজে বের ফিরছেন পুড়ে যাওয়া টিন ও বিভিন্ন লোহার আসবাবপত্র।

এসব দরিদ্র মানুষগুলোর এখন মাথা গোজার কোনো ঠাঁই নেই। গেল রাতটি কাটিয়েছেন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়। আর যাদের ঢাকায় কোনো আত্মীয়-স্বজন নেই, তারা আশেপাশের পরিচিত লোকের বাসায় রাত কাটিয়েছেন।

এমনই একজন নাসিমা বেগম (২৫)। পেশায় গার্মেন্টস কর্মী তিনি। দীর্ঘ দিন যাবৎ এক সন্তান ও স্বামীকে নিয়ে এ বস্তিতে বসবাস করে আসছেন। অগ্নিকাণ্ডে তার ঘরের সব আসবাবপত্র, জামাকাপড়, সহায় সম্বল বলতে যা ছিল সব পুড়ে গেছে। আজ থাকার জন্য ঘর নেই। তাই খাবার জন্য চাল, ডাল কিছুই নেই। সব পুড়ে গেছে। ছাই উল্টে উল্টে খুঁজছেন তার ঘরের পুড়ে যাওয়া স্টিলের খাট আর আলমারি। মনের মধ্যে আশা, আগুনে সব পুড়ে গেলেও স্টিলের জিনিসগুলো হয়ত ভালো থাকতে পারে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে খাবার বিতরণ করছে তা সংগ্রহ করে দুপুরের খাবার সেরেছেন।

সর্বস্ব হারানো নাসিমা বেগম নয়া দিগন্তকে বলেন, থাকার কোনো জায়গা নেই। আসবাবপত্র, জামাকাপড়, চাল, ডাল সব পুড়ে গেছে। কিছুই নেই। রাতে ঘুমানোর জন্য কাঁথা-বালিশও আগুনে পুড়ে গেছে। আপাতত বোনের এক রুমের বাসায় উঠেছি। আজ এখান থেকে কাজ শেষ হলে বাসার খোঁজে বের হব। কোঁথাও অল্প খরচে এক রুমের বাসা পাওয়া যায় কিনা?
 
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল থেকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের পানি শুকনা খাবারসহ বিভিন্ন প্রকার খাবার সরবরাহ করেছে স্থানীয় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বেলা দেড়টায় দেখা যায় স্থানীয় ব্যবসায়ীরা এখানে খিচুড়ি বিতরণ করছে। ক্ষতিগ্রস্তরা লাইন ধরে খিচুড়ি সংগ্রহ করে তাদের দুপুরের ক্ষুধা মেটাচ্ছে।

স্থানীয় বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী রামিসা নয়া দিগন্তকে বলেন, গতকাল অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার সাথে সাথে সংবাদে আমাদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষকরা আমাদের নিয়ে ক্ষতিগ্রস্তদের এখানে এসেছেন এবং সহযোগিতা করেছেন। গতকালকে সারাদিন আমরা শুকনো খাবার ও পানি সরবরাহ করেছি। আজও আমরা এখানে শুকনো খাবার ও পানি নিয়ে এসেছি তাদেরকে সহযোগিতা করার জন্য।

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও স্কাউট সদস্য মোহাম্মদ নবিন নয়া দিগন্তকে বলেন, অগ্নিকাণ্ড ঘটার পর গতকাল আমরা এখানে এসেছি এবং আমাদের সাধ্যমত সহযোগিতা করেছি। আজ আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এখানে এসেছি।

শেয়ার করুন

পাঠকের মতামত