আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

সরকার করোনা নিয়ন্ত্রণে রেখেছে : নাসিম

সরকার করোনা নিয়ন্ত্রণে রেখেছে : নাসিম


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে অনেক মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে সরকার সতর্ক অবস্থানে থাকায় বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগ ছড়ায়নি।

এর মোকাবিলায় বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ সফলভাবে তা নিয়ন্ত্রণে রেখেছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের বাগবাটিতে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে প্রি-মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, করোনাভাইরাস নিয়ে কোনো দল নেই রাজনীতিও নেই। সবাই মিলে এর মোকাবিলা করতে হবে। আমাদের আরও সতর্ক থাকতে হবে।

যমুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় এবং বাগবাটি কলেজ মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-

যমুনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদ, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও বাগবাটি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

দিনব্যাপী এই ক্যাম্পে গাইনি, ডায়াবেটিস, দন্ত, সাধারণসহ প্রায় ৪ হাজার রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত