আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনা আতঙ্কে বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল

করোনা আতঙ্কে বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইটও বাতিল


করোনাভাইরাসের আতঙ্কে যাত্রী কমে যাওয়ায় ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আজ রোববার থেকে আগামী ২০ মার্চ পর্যন্ত ঢাকা-সৈয়দপুর, ঢাকা-রাজশাহী, ঢাকা-যশোর ও ঢাকা-কক্সবাজার রুটে ২০টি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন যুগান্তরকে জানিয়েছেন, বাতিল করা ফ্লাইটগুলোতে যাত্রী সংখ্যা ছিল মাত্র ২০-৩০ শতাংশ।

অন্যদিকে ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দেশীয় বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা ও নভোএয়ার ভারতে তাদের সব ফ্লাইট বন্ধ করেছে।

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সে দেশে সব ফ্লাইট বন্ধ থাকবে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুশান্ত দত্ত জানান, সৈয়দপুর-ঢাকা রুটে বিমান বাংলাদেশের একটি, নভোএয়ারের ৫টি ও ইউএস-বাংলার ৫টি ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে করোনার কারণে যাত্রী সংখ্যা কমে যাওয়ায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে আগামী ২০ মার্চ পর্যন্ত।

শেয়ার করুন

পাঠকের মতামত