আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ইউরোপ থেকে বাংলাদেশের ভিসা ও ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপ থেকে বাংলাদেশের ভিসা ও ফ্লাইট বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে যুক্তরাজ্য ছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশের কোনো উড়োজাহাজ বাংলাদেশে আসবে না। ইউরোপ থেকে বাংলাদেশে আসা ফ্লাইট বন্ধের এই নিষেধাজ্ঞা ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। কাল রোববার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া বাংলাদেশ যেসব দেশের নাগরিকদের অন অ্যারাইভাল বা আগমনী ভিসা দিয়ে থাকে, তা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

শনিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এক জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘অনেক দেশই করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে যাত্রী প্রবেশ করতে দিচ্ছে না। আমরাও যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশগুলোর সঙ্গে যাতায়াত বন্ধ করে দেব। আর যেসব দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, সেসব দেশ থেকে কেউ বাংলাদেশে এলে তাদের বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ছাড়া যেসব দেশ করোনার কারণে বাংলাদেশ থেকে যাত্রীদের ঢুকতে নিষেধাজ্ঞা দিয়েছে, সেসব দেশ থেকে যাত্রীদের বাংলাদেশে ঢুকতেও নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা হবে স্বল্প সময়ের জন্য।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন, সার্কভুক্ত দেশগুলোকে একসঙ্গে নিয়ে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। তাঁর প্রস্তাবে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্কভুক্ত সাতটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং পাকিস্তানের স্বাস্থ্য উপদেষ্টার মধ্যে এ নিয়ে আলোচনা হবে।’

শেয়ার করুন

পাঠকের মতামত