আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

প্রবাসীরা দেশে এলে নবাবজাদা হয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

‘প্রবাসী বাঙ্গালীরা দেশে আসলে নবাবজাদা হয়ে ওঠেন। তখন তারা ফাইভ স্টার হোটেল না হলে অপছন্দ করেন,’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রাজধানীতে বিআইআইএসএস এর অডিটোরিয়ামে আজ এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

আশকোনা হজ ক্যাম্পে গতকাল প্রবাসীদের বিক্ষুব্ধ আচরণের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘হজ ক্যাম্পে যাদের রাখা হয়েছে আমরা তাদের পর্যটন করপোরেশন থেকে খাবার দিয়েছিলাম, তারা পছন্দ করেননি। তারা মনে করেন সোনারগাঁ হোটেল থেকে, ফাইভ স্টার হোটেল থেকে তাদের খাবার দেয়া উচিত। আমরা সেটা দিতে পারিনি। সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন।’

তিনি বলেন, তাদের বুঝতে হবে এটা একটা বিশেষ অবস্থা।

মন্ত্রী বলেন, ‘আমরা অনুরোধ করেছিলাম যে যেই দেশে আছেন সেখানে কয়েকদিন থাকেন। অবস্থা ভালো হবে, তখন আপনারা চিন্তা করেন দেশে আসার জন্য। কিন্তু তারা সেটা শোনেননি। তাই আমরা বাধ্য হয়ে বিভিন্ন দেশের এয়ারলাইন্স বন্ধ করে দিয়েছি।’

মন্ত্রী জানান, যেসব দেশে করোনাভাইরাস বেশি ছড়িয়েছে সেসব দেশের কোনো ফ্লাইট বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আজ রাত ১২.০১ মিনিট থেকে এই নির্দেশ কার্যকর হবে।

তবে কতগুলো দেশের ফ্লাইট আসতে দেয়া হবে না সে বিষয়ে কিছু জানাননি।

তিনি জানান, যারাই করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসবেন তাদের অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কিছু মানুষের জন্য আমরা দেশের সাড়ে ১৬ কোটি মানুষকে বিপদে ফেলতে পারি না।’

আজ থেকে ভারতীয় নাগরিকরাও বাংলাদেশে আসতে পারবে না বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

 

শেয়ার করুন

পাঠকের মতামত