আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বাংলাদেশে সব ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা

বাংলাদেশে সব ধরনের গণজমায়েতে নিষেধাজ্ঞা


প্রাণসংহারী করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠেকাতে ওয়াজ, মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। যে কোনোভাবে এ নির্দেশনা কার্যকর রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হয়।

করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ে সরকারের সচিবদের নিয়ে বিকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন মাঠ প্রশাসনের সঙ্গে। বিকাল সোয়া চারটায় শুরু হয় এ ভিডিও কনফারেন্স।

দেশে করোনাভাইরাসে ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ১৭জন। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে সরকার, কারান্তরীণ আসামিদের জামিনের জন্য স্বশরীরে আদালতে উপস্থিত না করানোর জন্য নির্দেশ দিয়েছে হাইকোর্ট, চট্টগ্রাম বিভাগ-সিলেটসহ দেশের পর্যটন স্থানগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরই মাঝে সম্প্রতি করোনাভাইরাস থেকে বাঁচতে লক্ষ্মীপুরে হাজার হাজার মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিল হয়। বিষয়টি নিয়ে সচেতন মহলে সমালোচনা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত