আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশ বিমানের ব্যাংকক ফ্লাইটও বন্ধ

বাংলাদেশ বিমানের ব্যাংকক ফ্লাইটও বন্ধ

করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ শুক্রবার বিমানের জনসংযোগ শাখা থেকে এ কথা জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, ঢাকা-ব্যাংক-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করত বিমান। কিন্তু দুই সপ্তাহ ধরে এই রুটে তাদের ফ্লাইট সংখ্যা কমে চারটিতে নেমে আসে। এবার অনির্দিষ্টকালের জন্য ব্যাংককে বিমানের ফ্লাইট বন্ধ থাকবে।
ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে গতকাল থাই লায়ন তাদের ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছিল। এই রুটে তাদের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ছিল ১৪।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে বিশ্বের ১৮টি রুটে ফ্লাইট পরিচালনা করত। এসব রুটে বিমানের সাপ্তাহিক ফ্লাইট ছিল ২১৮টি। বর্তমানে চালু রয়েছে ১৪টি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ফ্লাইট বন্ধ করে দেয়। তাই এসব রুটে বিমানসহ বহু উড়োজাহাজ সংস্থার ঢাকা থেকে ফ্লাইট বন্ধ হয়ে যায়। এরপর ১৯ মার্চ থেকে ৩১ মার্চ আরব আমিরাতের দুবাই ও আবুধাবিতে এবং কাল শনিবার থেকে ৩ এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরে বিমানের ফ্লাইট চলাচল করবে না। তবে বর্তমানে লন্ডন ও ম্যানচেস্টারে বিমানের আন্তর্জাতিক ফ্লাইট চালু রয়েছে। এই দুই রুটের মধ্যে ঢাকা-লন্ডনে প্রতি সপ্তাহে শুক্র, শনি, রোব ও বুধবার এবং ম্যানচেস্টারে বৃহস্পতি, রবি ও মঙ্গলবার বিমানের ফ্লাইট রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত