আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

আমরা করোনার চেয়ে শক্তিশালী: ওবায়দুল কাদের

আমরা করোনার চেয়ে শক্তিশালী: ওবায়দুল কাদের

বাঙালি জাতি করোভাইরাসের চেয়েও শক্তিশালী বলে অভিহিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তাই আতঙ্কিত না হয়ে সবাইকে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শ‌নিবার (২১ মার্চ) দুপু‌রে রাজধানীর ধানম‌ন্ডিতে আওয়ামী লীগ সভাপ‌তির রাজ‌নৈ‌তিক কার্যাল‌য়ে বি‌ভিন্ন সংগঠ‌নের মধ্যে ক‌রোনাভাইরাস প্রতিরোধী উপকরণ বিতরণের সময় তিনি এসব কথা

ওবায়দুল কাদের বলেন, ক‌রোনা এমন কোনো শক্তিশালী প্রতিপক্ষ নয় যে তাকে পরা‌জিত করা যা‌বে না। আমরা ক‌রোনার চে‌য়ে শ‌ক্তিশালী। কা‌জেই ভয়‌কে জয় করে এই প‌রি‌স্থি‌তি মোকা‌বিলা কর‌তে হ‌বে। আমা‌দের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা— তি‌নি কিন্তু এই আত‌ঙ্কের ম‌ধ্যেও সকালে ধানমন্ডিতে ভোট দিতে এসেছেন।

বাঙালি জাতিকে করোনাভাইরাসের চেয়েও শক্তিশালী মনে করলেও এই ভাইরাসকে ‘ভয়ংকর শত্রু’ বলেও মনে করেন কাদের। তিনি বলেন, ক‌রোনা আমা‌দের ভয়ংকর এক শত্রু। আমা‌দের স‌ম্মি‌লিত, সম‌ন্বিত ও সতর্ক উদ্যোগের মাধ্যমে এই শত্রু‌কে পরা‌জিত কর‌তে হবে। আত‌ঙ্কিত হ‌লে সমস্যার সমাধান হ‌বে না, গুজ‌বে কান দি‌লে চল‌বে না। স্বাস্থ্যবি‌ধি সতর্কভা‌বে মে‌নে চল‌তে হবে। এই মুহূ‌র্তে আমা‌দের সবার কাজ স্বাস্থ্যবি‌ধি সতর্কভা‌বে মে‌নে চলা।

ক‌রোনা প‌রি‌স্থি‌তিতে আওয়ামী ল‌ী‌গের কর্মসূ‌চি সী‌মিত করা হয়ে‌ছে জা‌নি‌য়ে দলটির এই সাধারণ সম্পাদক ব‌লেন, আমরা আমা‌দের কর্মসূ‌চি সী‌মিত করেছি। অনেক কর্মসূ‌চি স্থ‌গিত ক‌রে‌ছি। কিন্তু জীব‌নের সবকিছু তো থে‌মে থাক‌বে না। জীবন থাক‌বে, কর্ম থাক‌বে, মানু‌ষকে বেঁচে থাক‌তে হ‌বে। এর জন্য যা যা করণীয়, তা কর‌তে হ‌বে। স‌ঙ্গে স‌ঙ্গে শত্রুকেও মোকাবিলা কর‌তে হ‌বে।

তিনি বলেন, যখন ডেঙ্গু হয়েছিল তখন আমাদের ডাক্তাররা তাদের উপস্থিতি ও সেবামূলক কর্মকান্ডের মধ্যদিয়ে প্রমাণ করছেন। তখনও আমরা দেখেছি ডাক্তারদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। করোনা প্রতিরোধেও আমাদের ডাক্তাররা যথাযথ দায়িত্ব পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক জানো, সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

শেয়ার করুন

পাঠকের মতামত