আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

হোম কোয়ারেন্টিনে এমপি মাদানী

হোম কোয়ারেন্টিনে এমপি মাদানী

করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।হোম কোয়ারেন্টিনে থাকা ত্রিশাল আসনের এমপি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী এ সব কথা বলে ত্রিশালবাসীকে সচেতন করেছেন।এমপি মাদানী বলেন, করোনাভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে এখনও তেমন কিছু হয়নি। তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।তিনি বলেন, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে (আপনার বাসায় থাকবেন) এই রোগের উপসর্গ দেখা দিলে সরকারের হটলাইনে যোগাযোগ করবেন।এমপি মাদানী মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, উপজেলা প্রশাসনকে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছি।এ ছাড়া তিনি ত্রিশাল থানা পুলিশ কর্মকর্তাদের করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।এমপি মাদানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব নেতাকর্মীকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাইকিং করার নির্দেশনা দিয়েছেন।মাদানী এমপি বলেন, উমরা পালন শেষে সৌদি আরব থেকে ৮ মার্চ দেশে ফিরে ত্রিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি। কিন্তু ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের অনুরোধে একটি অনুষ্ঠানে উপস্থিত হই। অনুষ্ঠান শেষে আবার হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এমপি উপজেলা প্রশাসনের অনুরোধে ১৭ মার্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশনা আমাদের কাছে না আসায় এমপিকে অবগত করতে পারিনি। শারীরিকভাবে এমপি সুস্থ আছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত