আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ইতালিতে একদিনে আরও ৬৫১ জনের মৃত্যু

ইতালিতে একদিনে আরও ৬৫১ জনের মৃত্যু


প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ফের একদিনে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়ালো। রবিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এর আগের দিন শনিবার দেশটিতে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়। প্রতিক্ষণে দেশটিতে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্তের হার ১০ শতাংশ বেড়েছে। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।

ইতালির নাগরিজ সুরক্ষা পরিষেবার প্রধান অ্যাঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, আজকে ঘোষণা করা পরিসংখ্যা গতকালের তুলনায় কম।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশটি ইতিমধ্যে সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির লোমবার্ডি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এই অঞ্চলেই শুধু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫৬ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১৩ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত