আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

রাজাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রবাসীসহ ৪ ব্যবসায়ীকে জরিমানা

রাজাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রবাসীসহ ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠির রাজাপুরে গোপন সংবাদের ভিত্তিতে প্রবাসীসহ ৪ ব্যবসায়ীকে নগদ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করা হয়।

জানাগেছে, উপজেলা সদরের বাইপাসমোড় এলাকায় অপূর্ব ডিজিটাল স্টুডিও এর প্রোপাইটর ১৯ মার্চ ভারত থেকে দেশে আসেন। তার ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও স্থানীয়দের কাছে ভারত ভ্রমনের তথ্য গোপন করে তিনি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিল। ভ্রাম্যমান আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করে বাজার অস্থিতিশীল করার অপরাধে উপজেলার গালুয়ায় আঃ ছত্তার হাওলাদার এর পুত্র মোঃ মনির হোসেনকে ৫০ হাজার টাকা, বাগড়ি বাজার এলাকায় সুখরঞ্জন সাহার পুত্র গৌতম সাহাকে ২০ হাজার টাকা, মোঃ শাহজাহান এর পুত্র মোঃ আনোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার জানান, স্থানীয়দের কাছ থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ প্রবাসীকে ১৫ হাজার টাকা জরিমানা ও পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবে এই মর্মে অঙ্গিকার নামায় স্বাক্ষর নেয়া হয়েছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত মূল্যে বিক্রয়ের অপরাধে ৩ ব্যাসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করি।

শেয়ার করুন

পাঠকের মতামত