আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ


রেলের সব লোকাল ও মেইল ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। এখনো চলাচল স্বাভাবিক রয়েছে আন্তঃনগর ট্রেনের। তবে আগামী ২৬ মার্চ থেকে আন্তঃনগর ট্রেন বন্ধ করে দেওয়া হতে পারে বলে রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে এ ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হলো। এর আগে সোমবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম রেল চলাচল বন্ধ করে দেয়ার বিষয়টি জানিয়েছিলেন।

করোনাভাইরাসের প্রভাবে ধুকছে পুরো বিশ্ব। সাথে বাংলাদেশও। করোনাভাইরাসের সংক্রমণরোধে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি সবধরণের প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ১০ দিনের বন্ধ পাওয়ায় বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। গণপরিবহণে ঈদে নাড়িরটানে বাড়ি ফেরা মানুষের মতো ভিড় দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে করোনাভাইরাসের প্রতিরোধ ঠেকোতে বন্ধ করে দেয়া হলো  লোকাল ও মেইল ট্রেনের চলাচল। ২৬ মার্চের পর থেকে বন্ধ করে দেয়া হতে পারে আন্তঃনগর রেল চলাচলও।

রেলওয়ের মহাপরিচালক মো: শামছুজ্জামান জানান,  ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস প্রাণঘাতি হয়ে উঠেছে। আমরা ধীরে ধীরে সবগুলো ট্রেন বন্ধ করে দেবো। প্রাথমিকভাবে সব লোকাল মেইল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। আজ থেকে সব লোকাল ট্রেন বন্ধ থাকবে। ভাইরাসটি যাতে সব অঞ্চলে ছড়িয়ে না পড়তে পারে সে কারণে আমরা ট্রেন বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।’

তিনি আরো জানান, আগামী ২৬ মার্চ থেকে সাধারণ সরকারি ছুটি শুরু হওয়ায় ওই দিন থেকে ট্রেনের যাত্রী সংখ্যা বেড়েছে।

এদিকে রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল আলম জানান, করোনার কারণে আগামী ২৬ মার্চ থেকে দেশের সব ট্রেনের টিকিট বিকি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে এখনও অফিশিয়াল আদেশ বের না হলেও কিছুক্ষণের মধ্যে বের হবে। রেলের পরিচালক (ট্রাফিক) এর বরাত দিয়েছে জনসংযোগ কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত