আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনাভাইরাস রুখতে বেসরকারি খাত থেকে অনুদান চাওয়ার পরিকল্পনা করছে সরকার

করোনাভাইরাস রুখতে বেসরকারি খাত থেকে অনুদান চাওয়ার পরিকল্পনা করছে সরকার


করোনাভাইরাসের আগ্রাসন রুখতে বেসরকারি খাত থেকে অনুদান নেয়ার চিন্তা করছে সরকার। জনগণ নিজেদের থেকে সতর্ক না হলে এই মরণব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে সরকার। বিশেষ করে দেশের বিপুল সংখ্যক নি¤œআয়ের জনগন এই ক্ষতি সামাল দিতে পারবেনা। আর সরকারের পক্ষেও এককভাবে দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হবেনা। অবস্থার ভয়াবহতা চিন্তা করে সরকার অনুদান তহবিল গঠনের চিন্তা করছে।

সূত্র জানায়, ইতোমধ্যে সরকার করোনাভাইরাসের ভয়াবহতা মোকাবেলায় নানা উদ্যোগ নিয়েছে। এখন সবচেয়ে বেশি প্রয়োজন এ ভাইরাস সম্পর্কে জনগনকে সচেতন করা। এ জন্য অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে চিকিৎসাখাতে ব্যয় বাড়াতে হচ্ছে। এর আগে এ ধরনের ভয়াবহ অবস্থায় সরকারকে পড়তে হয়নি। চিকিৎসাসেবা কার্যক্রম গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে হবে। শহর এলকার চেয়ে গ্রামীণ এলাকায় করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য বাড়তি চিন্তা করতে হচ্ছে।

প্রস্তাবিত তহবিলে মূলত বেসরকারি খাত থেকে অর্থ সহায়তা নেওয়া হবে। শুধু তাই নয়, প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে যে কেউ এই তহবিলের অনুদান প্রদান করতে পারবেন।

সূত্র জানায়, করোনার ভাইরাসজনিত পরিস্থিতি মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব হবে না। এক্ষেত্রে বেসরকারি খাতের অংশগ্রহণ জরুরি। ফলে বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি রয়েছে তারা করোনার পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সহায়তা করতে পারে। শুধু আর্থিক সহায়তাই নয়, প্রয়োজনীয় বিভিন্ন লজিস্টিক সহায়তাও গ্রহণ করা হবে।

এই তহবিলে অর্থ প্রদানের ক্ষেত্রে অনলাইন বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সাথে ক্ষুদ্র সহায়তাকারীরা মোবাইল ব্যাংকিং-বিকাশ, রকেট, নগদ এর মাধ্যমেও অর্থ সহায়তা পাঠাতে পারবেন। অনুদানের অর্থ আয়করমুক্ত হিসেবে বিবেচিত হবে। অর্থ সহায়তার পাশাপাশি কেউ যদি চিকিৎসা সরঞ্জাম দিতে চায় তাও গ্রহণ করা হবে।

সূত্র জানায়, গ্রামীন এলাকার পাশাপাশি শহর এলাকায় বসবাসরত দরিদ্র জনগোষ্ঠির কোনো কাজ থাকবে না। শহরের এই প্রান্তিক জনগোষ্ঠির পাশেও থাকতে হবে।  ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রান্তিক জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার। চালু করা হবে ব্যাপকহারে ওএমএস কার্যক্রম। দেওয়া হবে ১০ টাকা কেজি দরে চাল। এ জন্য সরকারকে বিপুল পরিমাণ অর্থ ভর্তুকি দিতে হবে। কিন্তু ব্যাপকহারে যদি করোনা ছড়িয়ে পরে তখন এই ক্ষতি মোকাবেলায় বেসরকারিখাতে সহায়তার প্রয়োজন পড়বে।

এ জন্য সরকারেরর পক্ষ থেকে বেসরকারি খাতের সহায়তা কামনা করা হবে। তাদের বলা হবে অনুদান তহবিলে তারা যেন অর্থ দান করে। এক্ষেত্রে নতুন এক তহবিল গঠন করা হতে পারে। অথবা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে এই অনুদানের অর্থ জমা দেওয়ার আহ্বান জানানো হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ে থেকে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্র জানিয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত