আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

করোনাভাইরাস: চট্টগ্রামে দুই বাড়ি লকডাউন

করোনাভাইরাস: চট্টগ্রামে দুই বাড়ি লকডাউন


করোনাভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তার স্বার্থে বন্দর নগরী চট্টগ্রামের দুটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।

নগরীর চান্দগাঁও থানা এবং খুলশি থানা এলাকায় দুটি বাড়ি রাতে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

এরমধ্যে কক্সবাজারের করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী চট্টগ্রাম শহরে তার ছেলের চান্দগাঁও এলাকার যে বাড়িতে কয়েকদিন অবস্থান করেছিলেন সেই বাড়ি এবং খুলশি থানায় বিদেশ ফেরত কয়েকজন বিদেশীর অবস্থানকারী বাড়ি লকডাউন করে দেয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট তৌহিদুল আলম জানান, কয়েকদিন পূর্বে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও চীন থেকে দেশে ফিরে আসা ৩০ জন বিদেশী নাগরিককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিলো। মঙ্গলবার এই বিদেশী নাগরিকরা হোম কোয়ারেন্টাইন ঠিক মত পালন করছেন কি-না তা পর্যবেক্ষন করতে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এর মধ্যে ১০ জন নাগরিক হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে অবস্থান, ইপিজেডে কর্মস্থলে যোগদান এবং রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার তথ্য পায় অভিযানকারী দল।

পরে এই বিদেশী নাগরিকদের অবস্থানরত বাড়িটি পুরোপুরি লকডাউন করে দেন ম্যাজিট্রেট। এছাড়া এই নাগরিকরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেন সেই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয়া হয়েছে বলে তিনি জানান।

কক্সবাজারে করোনা ভাইরাস সনাক্ত হওয়া নারী সৌদি আরব থেকে ফিরে কয়েকদিন চট্টগ্রাম শহরে তার এক ছেলের বাসায় অবস্থান করেছিলেন। এই বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জন নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার রাতেই চান্দগাঁও থানা এলাকার সেই বাড়িটি লকডাউন করে দেয়া হয়।



শেয়ার করুন

পাঠকের মতামত