আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢাকা ছাড়ছেন বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তারা

ঢাকা ছাড়ছেন বিভিন্ন দেশের দূতাবাস কর্মকর্তারা

করোনা ভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতে ঢাকা ছাড়তে চাচ্ছেন বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা। কয়েকটি দেশের দূতাবাস কর্তারা নিজ দেশের বিশেষ ফ্লাইটে ফিরতে চাচ্ছেন। তাদের দেশে ফেরার বিষয়ে বাংলাদশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।


গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে মরণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে। শুরুর দিকে চীনে এ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যা ছিল বেশি। দেশটি রাশ টেনে ধরতে সক্ষম হলেও ইউরোপের দেশগুলোতে ভয়ংকরভাবে ছড়িয়ে গেছে এ রোগ। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৬ হাজার ৮২০ জনের।


এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ২ হাজার ৮০০ জনের। ফ্রান্সে প্রাণ গেছে ৮৬০ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় ৭০ হাজার মানুষ।


এদিকে কোভিড-১৯ রোগে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ৮ হাজারে। মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ২৫০ জনের। চিকিৎসা নিয়ে প্রায় ১ লাখ ৫ হাজার মানুষ সুস্থ হয়েছেন। এ রোগ বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে সরকারের  রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এছাড়া আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এদের মধ্যে ৫ জন সুস্থ হয়েছেন। করোনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও চরম আতঙ্ক বিরাজ করছে।



এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত