আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৬০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার বিকেল থেকে এ রোডে যানজট শুরু হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে। বুধবারও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গিয়ে দেখা গেছে তীব্র যানজট।
যাত্রী ও পুলিশ সূত্র জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে দীর্ঘ সাধারণ ছুটি ঘোষণা করায় হাজার হাজার যাত্রী বাড়ি ফিরছেন। এ জন্য মহাসড়কে যানবাহনের চাপ তিন থেকে চারগুণ বেড়ে গেছে। কালিয়াকৈর এলাকার চন্দ্রা থেকে নাটিয়াপাড়া পর্যন্ত যানজটে স্থবির হয়ে পরেছে। আস্তে আস্তে এ যানজট নাটিয়াপাড়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দীর্ঘ হচ্ছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিনের ছুটি পরেছে। এক দিকে রাস্তা ভাঙ্গাচোরা, অপর দিকে মহাসড়কের যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের গোড়াই-হাটুভাঙ্গা আন্ডারপাস এলাকায় ৫০০শ মিটার রাস্তার বেহাল দশা ও আন্ডারপাসের কাজ বন্ধ থাকায় দুই পাশে ঘণ্টার পর ঘণ্টা যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিদিন।
গোড়াই হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, গোড়াই আন্ডারপাস এলাকায় প্রতিদিনের যানজটের কারণে এখন তা মহাসংকটে পরিণত হয়েছে। রাস্তা ও আন্ডারপাস নির্মাণের কাজ বন্ধ থাকায় সৃষ্টি হয়েছে এই যানজট। প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি যানজট নিরসনের জন্য। আন্ডারপাস নির্মাণ না হওয়া পর্যন্ত এখানে যানজট ও দুর্ভোগ লাগবের তেমন সম্ভাবনা নেই।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত