আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত নেই

দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫, নতুন আক্রান্ত নেই

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার সকালে ৬৫ বছর বয়সী এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনায় আক্রান্ত ওই ব্যক্তির ডায়াবেটিস ও হাইপার টেনশনের সমস্যা ছিল। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায় নি।

বুধবার সরকারের রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দায়িত্বাধীন পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির শরীরে গত ১৮ মার্চ করোনার উপস্থিতি ধরা পড়ে। তিনি বিদেশফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন বলে তখন জানা যায়। এ সময় তাকে এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে গত ২১ মার্চ রাজধানীর কোভিড-১৯-এর চিকিৎসার জন্য সরকার নির্ধারিত কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

এ সময় আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কেই করোনায় আক্রান্ত নন। এই ৮২ জনসহ এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হলো মোট ৭৯৪ জনের। বর্তমানে আইসোলেশন আছেন ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন আরো ৪৭ জন। সম্প্রতি আক্রান্তদের মধ্যে দুই জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের শরীরে এখন আর করোনার সংক্রমণ নেই। এ নিয়ে মোট সাতজন সুস্থ হলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত