আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

খাগড়াছড়িতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা করোনা ভাইরাস

খাগড়াছড়িতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা করোনা ভাইরাস

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আইসোলেশনে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে ভর্তি হওয়ার ১০ ঘণ্টা পর এক মারমা যুবকের মৃত্যু ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাজাই মার্মা (৩০) নামে ওই যুবক হাসপাতালে ভর্তি হন।

তার পরিবার জানায়, তিনি গত ৯ মার্চ থেকে প্রচণ্ড জ্বর, ব্যাথা, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ির নুনছড়ি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা।

জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই যুবককে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। চিকিৎসাও চলছিল। বুধবার রাত আনুমানিক নয়টার দিকে তার মৃত্যু হয়।

সিভিল সার্জন জানান, আপাতত: করোনা রোগী ধরেই লাশটির সৎকার করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পূর্ণ জীবন চাকমা জানান, বিষয়টি সম্পর্কে দুপুরেই আইইডিসিআরে অবহিত করা হয়েছিল। মৃত ব্যক্তির রক্তের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরকে পাঠানো হবে। এদিকে রোগীর সংস্পর্শে আসায় হাসপাতালের দুইজন চিকিৎসক, দুইজন নার্স ও একজন আয়াকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃত রোগীর নমূনা পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তারা কোয়ারেনটিনেই থাকবেন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত