আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তারেকের স্ত্রী জোবাইদা

খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করছেন তারেকের স্ত্রী জোবাইদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া তার গুলশানের বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। আর তার সুচিকিৎসা নিশ্চিত করতে দেশের ও লন্ডনের চিকিৎসকদের সাথে সমন্বয়ের কাজ করছেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নেত্রী তার গুলশানের বাসায় কোয়ারেন্টাইনে আছেন এবং সেখানে তার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’

ফখরুল জানান, ডা. জোবাইদা রহমান বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসার বিষয়টি দেখভাল করছেন। ‘তিনি লন্ডন ও এখানের (বাংলাদেশ) চিকিৎসকদের সাথে সমন্বয়ের কাজ করছেন।’

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন অসুস্থতার চিকিৎসা দিচ্ছেন।

খালেদা জিয়া কত দিন কোয়ারেন্টাইনে থাকতে পারেন- জানতে চাইলে তিনি বলেন, চিকিৎসকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

ডা. জোবাইদা দীর্ঘ দিন ধরে তার স্বামী তারেকের সাথে লন্ডনে রয়েছেন।

খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়া তার বাসায় কোয়ারেন্টাইনে রয়েছেন। এখানেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে।

তিনি বলেন, তার বোন শ্বাসকষ্টে ভুগছেন এবং কথা বলতে, হাঁটতে ও দাঁড়াতে পারছেন না। ‘তিনি বেশিক্ষণ বসে থাকতে পারেন না এবং তার শরীরে ব্যথা হয়। তিনি বমির সমস্যার কারণে খেতেও পারছেন না। তার চলাফেরার মতো অবস্থা নেই। এমন পরিস্থিতিতে তিনি নিজেও কোনো হাসপাতালে না গিয়ে বাসায় থাকতে ও চিকিৎসা নিতে চান।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, পরিবারের সদস্য ও দলের নেতাদের দেখে খালেদা জিয়ার মনোবল কিছুটা বৃদ্ধি পেলেও তিনি খুবই অসুস্থ।

তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকার সব নিয়ম নিশ্চিত করার জন্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও একজন নার্স রয়েছেন। তারাই বাসাতে তার দেখাশোনা করবেন।

খালেদা জিয়াকে বয়স ও মানবিক দিক বিবেচনা করে বুধবার এক নির্বাহী আদেশে ছয় মাসের জন্য কারাগার থেকে ‍মুক্তি দেয়া হয়। সরকার যে দুই শর্তে তাকে মুক্তি দিয়েছে তা হলো- তাকে গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশে যেতে পারবেন না।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একই বছরে তিনি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়ও দোষী সাব্যস্ত হন। যদিও তার দল বলছে, দুটি মামলাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

শেয়ার করুন

পাঠকের মতামত