আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঝালকাঠিতে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত

ঝালকাঠিতে দূরত্ব বজায় রাখতে দোকানের সামনে গোল বৃত্ত

করোনা প্রতিরোধে দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গোল বৃত্ত করে মালামাল বিক্রি করছেন ঝালকাঠির দোকানিরা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমানের উদ্যোগে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দোকানগুলোর সামনে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় দ্রব্য কিনতে আসা ক্রেতারা সেই গোল বৃত্তাকার দাগের মধ্যে থেকে দোকানীর কাছ থেকে পণ্য কিনছেন। এতে করে সামাজিক দূরত্ব বজায় থাকায় সুরক্ষাবোধ করছেন বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা ।

এছাড়া শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলোতে সড়কে সাদা রংয়ের লিখনের মাধ্যমে করোনা সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এই কাজে একদল তরুণ সেচ্ছাসেবী যুবকরা অংশ নিয়েছেন। ঝালকাঠি পৌরশহর জুড়ে নেয়া এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

এদিকে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ঝালকাঠিতে সিভিল প্রশাসনকে সহযোগিতা করতে সেনাবাহিনী টহল দিচ্ছে। পাশাপাশি তারা মাইকিং করে জনসাধারণকে সতর্ক করছেন।

অপরদিকে পুলিশ সদস্যরা জেলার বিভিন্ন সড়কের পয়েন্টে চেকপোস্ট বসিয়ে জনসাধারণকে সতর্ক করছে এবং একের অধিক লোক একত্রিত হলেই তাদের ছত্রভঙ্গ করে দিচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকেও অযথা রাস্তায় বের না হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত