আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে অহেদ আলী গাজী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি বড় ছুরি উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ২টার দিকে সদর উপজেলার ধুলিহরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। অহেদ আলী গাজী ধুলিহরের তমালতলার মৃত নবাত আলী গাজীর ছেলে।

পুলিশের জানায়, রাত ২টার দিকে ধুলিহরের দাউদ মাস্টারের আম বাগানে সন্ত্রাসীদের দুটি গ্রুপ বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গুলির শব্দ পেয়ে পুলিশের টহল দল এগিয়ে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অহেদ আলী গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অহেদ আলী গাজী একজন নাম করা ডাকাত। তার বিরুদ্ধে মামুন, নজরুল ও কবীর হত্যা মামলাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত