আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

২ চিকিৎসকসহ দেশে করোনা ভাইরাসে নতুুন আক্রান্ত- ৪

২ চিকিৎসকসহ দেশে করোনা ভাইরাসে নতুুন আক্রান্ত- ৪

দেশে গত ২৪ ঘণ্টায় দুই চিকিৎসকসহ নতুন করে চারজন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট রোগী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। তবে এসময়ে নতুন করে কোনো মৃত্যু নেই।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে একজন আগে থেকে চিহ্নিত ছিলেন। এছাড়া বাকিদের প্রথম কোথা থেকে ছড়িয়েছে, তা এখনও পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি। আমরা তথ্য অনুসন্ধান চালাচ্ছি। এছাড়া এই চারজনের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অরেকজনের ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন। আবার ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আরেকজন।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এই চারজনের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। যারা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়েছিলেন। এছাড়া চরজনের মধ্যে দুইজন ঢাকার বাইরে। আর দুইজন ঢাকার মধ্যে অবস্থান করছেন। আবার চারজনের মধ্যে দুইজনের দীর্ঘমেয়াদি রোগ আছে চিহ্নিত করা হয়েছে। তবে চারজনই এখন শারীরিকভাবে স্বাভাবিক রয়েছেন। তাদের মধ্যে কোনো রকমের জটিলতা নেই। এছাড়া আমাদের আগের যারা করোনা আক্রান্ত, তাদের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যেও কোনো ধরনের জটিলতা নেই।

দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ জন। এরমধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১১ জন।


এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত