আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশ থেকে ২৫ মেডিক্যাল আইটেম নিতে চায় যুক্তরাষ্ট্র- পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে ২৫ মেডিক্যাল আইটেম নিতে চায় যুক্তরাষ্ট্র- পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ফটো

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ২৫টি মেডিক্যাল ইকুইপমেন্ট নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।  শনিবার (২৮ মার্চ) সকালে এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ থেকে  যুক্তরাষ্ট্রের মেডিক্যাল ইকুইপমেন্ট নেওয়ার বিষয়ে ড. মোমেন বলেন, কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ, তারা আমাদের কাছ থেকে নেবে কেন। হ্যা, যুক্তরাষ্ট্র অনেক উন্নত দেশ। কিন্তু যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ৬ বিলিয়ন ডলারের পোশাক নেয়। তাদের হোম ডিপোতে দেখবেন বিশ্বের নানা দেশের পণ্য রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে ২৫টি আইটেম নেওয়ার একটি ফর্দ দিয়েছে। আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা ১৪টি আইটেম দিতে পারবেন। বাকিগুলো ইনপুটস এনে করতে পারবেন। আর কয়েকটা করতে পারবেন না। করোনা ভাইরাস বড় ধরনের একটি মহামারি। আমরা সবাই মিলে এ মহামারি থেকে উত্তরণ ঘটাতে চাই।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সহায়তার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উদ্যোগ নিয়েছে, আমরা সেখানে জয়েন করেছি। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমরা কাজ করছি। প্রতিবেশী রাষ্ট্রের অনেকেই আমাদের কাছে মেডিক্যাল ইকুইপমেন্ট চেয়েছে। যেগুলো আমরা উৎপাদন করি সেগুলো তাদের সরবরাহ করবো। একইভাবে আমাদের যেগুলোর ঘাটতি আছে, সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে নিম্ন আয়ের মানুষদের সহায়তা করতে দেশ-বিদেশের বিত্তবান বাংলাদেশি নাগরিকদের সহায়তার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত