আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বরিশাল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু

বরিশাল  হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু হয়েছে। শেবাচিমে মারা যাওয়াদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

এদের মধ্যে শনিবার দিবাগত রাত ১২টার দিকে বরিশাল সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার নিরু বেগমকে (৪৫) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তির কিছুক্ষণ পর মারা যান। নিরু বেগম পুরানপাড়া এলাকার মো. দুলালের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী ছিলেন। হাসপাতালে মারা যাওয়ার পরপরই স্বজনরা তার মৃত দেহ বাসায় নিয়ে যান।

রবিবার সকাল ৭টা ২০ মিনিটে করোনা ইউনিটে মারা যাওয়া অপর রোগী জাকির হোসেন (৪০) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী হাসপাতাল থেকে তাকে শেবাচিমে প্রেরণ করা হয়। পরবর্তীতে রবিবার সকাল ৭টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তকরণ কোনো কিট নেই। তবুও রোগীর লক্ষণ দেখে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ হাসপাতালে মৃত্যুবরণ করা দু’জন রোগীরই নমুনা সংগ্রহ করা হয়েছে। রোগীর মৃত্যুর পর বিষয়টি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

অপরদিকে পটুয়াখালী জেলার কালিকাপুর এলাকার বাদরবাড়ি সংলগ্ন নিজ বাসায় আব্দুর রশিদ (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মোনায়েম জানান, শনিবার বিকেলে ঐ ব্যক্তির মৃত্যু হলে তার করোনা ভাইরাস পরীক্ষার জন্য শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। আব্দুর রশিদ ভোলা জেলার লালমোহন উপজেলার সাতবাড়িয়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। সে পেশায় ভ্যান চালন ছিলেন এবং পটুয়াখালী কালিকাপুর এলাকায় মেয়ের কাছে বেড়াতে এসেছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত