আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ঢামেকে করোনা শনাক্তের টেস্ট, ৩ ঘণ্টায় রিপোর্ট

ঢামেকে করোনা শনাক্তের টেস্ট, ৩ ঘণ্টায় রিপোর্ট

ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ভাইরোলজি বিভাগে করোনা ভাইরাস শনাক্তের জন্য পরীক্ষা কার্যক্রম অতি শিগগিরই শুরু হচ্ছে। পরীক্ষার তিন ঘণ্টার মধ্যে রোগীর রিপোর্ট জানা যাবে।

সোমবার (৩০ মার্চ) এ বিষয়ে কথা হয় ঢামেক অধ্যক্ষ ডা. খান মো. আবুল কালাম আজাদের সঙ্গে।

তিনি বলেন, কলেজের ভাইরোলজি বিভাগ করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিনারিজ আমাদের এখানে রয়েছে, আরও কিছু মেশিনারিজ এসে গেছে। আশা করি দুই দিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে এবং তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসক নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিক্যাল ছাড়া সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোতে করোনা ভাইরাসের চিকিৎসার জন্য তাকে সেখানে পাঠানো হবে। কলেজের চার তলায় ভাইরোলজিস্ট ও জীবাণু বিশেষজ্ঞদের নিয়ে টিম গঠন করে এ পরীক্ষা কার্যক্রম চালু হবে।

এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিচালক প্রফেসর ডা. আবুল কালাম বলেন, আমাদের হাসপাতালে করোনা ভাইরাস রোগীদের চিকিৎসার যে সিদ্ধান্ত হয়েছিল সেটি সরকারের তরফ থেকে বাতিল করা হয়েছে। তবে আমাদের এ হাসপাতাল ট্রেনিংয়ের ভেন্যু হতে পারে। চীনের চিকিৎসকরা এসে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার পদ্ধতিসহ নানারকম বিষয় ট্রেনিং নিতে পারে বলে। এই বিষয় কথাবার্তা হচ্ছে।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত