আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ছুটি না দেওয়ায় পোশাক কারখানায় আগুন দিলো শ্রমিক

ছুটি না দেওয়ায় পোশাক কারখানায় আগুন দিলো শ্রমিক

পুলিশের সঙ্গে গ্রেফতার মাহফুজুর রহমান

করোনাভাইরাসের প্রার্দুভাব মোকাবিলায় সরকার ঘোষিত ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণার পরেও নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানার শ্রমিকদের ছুটি না দেওয়ায় কারখানায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে মাহফুজুর রহমান (৩০) এক শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মাহফুজুর রহমান জামালপুর মল্লিকপুর  গ্রামের মো. শহীদুর রহমানের ছেলে।

এর আগে সোমবার (৩০ মার্চ) সকালে কারখানাটির কাটিং ম্যানেজার আনসার আলী সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৮ ও ২৯ মার্চ সিদ্ধিরগঞ্জ গোদনাইলস্থ নীট কনসার্ন গ্রুপ কোম্পানির নবম তলা ফ্লোরের ফেব্রিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কোম্পানির প্রায় ১০ টন কাপড় ও আসবাবপত্র পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

ঘটনার সূত্র অনুসন্ধানে কোম্পানির সিসি টিভির ফুটেজে দেখা যায়, অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে কারখানার শ্রমিক মাহফুজুর রহমান ঘটনাস্থলে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। 

জিজ্ঞাসাবাদে কারখানায় আগুন দেওয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মাহফুজুর রহমান জানান, সরকার ঘোষিত সাধারণ ছুটি না দেওয়ায় তিনি আগুন দিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।



এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত