আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

ত্রাণ নিয়ে দুর্নীতির নিউজ করায় প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন

ত্রাণ নিয়ে দুর্নীতির নিউজ করায় প্রকাশ্যে সাংবাদিক নির্যাতন

ভোলা জেলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস মোকাবেলায় জেলেদের জন্য বরাদ্দের ত্রাণ নিয়ে দুর্নীতির নিউজ করায় সাংবাদিক সাগরকে ছিনতাইকারী বলে মারধর করেছে ছাত্রলীগ নেতা নাবিল।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সাংবাদিক সাগরকে ডেকে নিয়ে প্রকাশ্যে বাজারের মধ্যে এই নির্যাতন করেন। এবং ভিডিও ধারণ করেন।

সাংবাদিক সাগর চৌধুরী বলেন, বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিমউদ্দিন হায়দার ইউনিয়নের জেলেদের ১ মণ করে চাল দেওয়ার কথা, কিন্তু চাল দেওয়া হচ্ছে মাত্র ১৪-১৫ কেজি করে। বিষয়টা আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাই এবং চেয়ারম্যানের কাছে জানতে চাই কেন চাল কম দিচ্ছেন? এরই জের ধরে তার ছেলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র নাবিল আমাকে মারধোর করেন।

সাগর চৌধুরী আরও বলেন, এরপর ছাত্রলীগ কর্মী নাবিল আমাকে ভিপি নুরের হত্যার হুমকির ভিডিও দেখিয়ে বলে, আমি ভিপি নুরকে গুনিনা, আর তুমি তো কোথাকার সাংবাদিক। একথা বলতে বলতে আমাকে প্রচন্ড রকম মারধর করে এবং মোবাইল ছিনতাইকারী হিসেবে অপবাদ দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বোরহানউদ্দিনের এক সাংবাদিক নেতা বলেন, চেয়ারম্যান জসিম হায়দারের বিরুদ্দে নিউজ করায় এই নির্যাতন করা হয়েছে। এমনকি নির্যাতনের পর সাংবাদিক সাগর বোরহানউদ্দিন থানায় অভিযোগ দিতে যাওয়ার সময় জসিম হায়দারের লোকজন তাকে থানায় এবং বোরহানউদ্দিন হাসপাতালে যেতে দেননি। পরবর্তিতে তিনি ভোলা সদর হাসপাতালে এসে ভর্তি হন।

এদিকে সাগর চৌধুরীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠন। তারা এই ঘটনার মূলহোতা নাবিলকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছেন।

উল্লেখ্য, নাবিল হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, কিছুদিন আগে সে ডাকসু ভিপি নুরকে প্রকাশ্যে হত্যার হুমকি ও তার সহযোদ্ধা শাকিলের উপর অতর্কিত হামলা করে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি
                  

শেয়ার করুন

পাঠকের মতামত