আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বাংলাদেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু

বাংলাদেশে করোনা আক্রান্ত আরও একজনের মৃত্যু


বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে বাংলাদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় জনে।

বুধবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য দেন।

তিনি বলেন, প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন তিনজন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত হলেন ৫৪।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশ্ববাসী আশ্বস্ত হয়েছে। আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করছি। হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। সরকারি হাসপাতালে ৫০০ ভেন্টিলেটর বসানোর কাজ চলছে। তিনশ আনা হচ্ছে। হাসপাতালগুলোকে প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া করোনার চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম বাড়ানো হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি নির্দেশনা কিছুটা হলেও মানা হচ্ছে না। ঢাকা ও আশপাশের এলাকায় যেটা ঘটছে।

তিনি সবাইকে অযথা ঘরের বাইরে বের হয়ে ঘোরাফেরা থেকে বিরত থাকতে বলেছেন।

জাহিদ মালেক বলেন, বিশেষ করে, যারা ঢাকা থেকে গ্রামে গেছেন, তারা এই কাজটি বেশি করছেন। তারা ঘরে না থেকে ঘুরে বেড়াচ্ছেন।

‘আমরা দেশকে ঝুঁকিতে ফেলতে পারি না। আপনারা ঘরে থাকুন, নিরাপদ থাকুন।’

তিনি জানান, আমরা ইতিমধ্যে কুর্মিটোলাকে প্রস্তুত করেছি। যেখানে ভেন্টিলেটর থাকবে। আমরা গ্যাস্ট্রোলিভারকে প্রস্তুত করেছি। সেখানে ভেন্টিলেটর ও অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। পাশাপাশি ঢাকা ও ঢাকার বাইরের অনেক হাসপাতাল প্রস্তুত রয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত