আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

রপ্তানি খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

রপ্তানি খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকা ফেরত দিতে হবে: বাণিজ্যমন্ত্রী

গত ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

রপ্তানি খাতে প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার প্রণোদনা অনুদান নয়, নির্ধারিত সময় পর এ অর্থ ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্ত:মন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

গত ২৫ মার্চ করোনাভাইরাস পরিস্থিতিতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য ৫ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিলের অর্থ দ্বারা কেবল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা যাবে বলেও উল্লেখ করা হয়।

চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে পোশাক শিল্প নিয়ে সরকারের সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, “গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। মালিক চাইলে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চালাতে পারবেন।”

বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করবো। আমরা বিপদটা জানি, চেষ্টা করবো ব্যবসা-বাণিজ্য সেই অনুযায়ী ঠিক করার।’

সংবাদ সম্মেলনটিতে উপস্থিত ছিলেন, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ।

তিনি বলেন, “সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছে। করোনাভাইরাসকে প্রধানমন্ত্রী একটি যুদ্ধের সাথে তুলনা করেছেন। আমরা সৈনিক আমরা সবসময় যুদ্ধ করতে প্রস্তুত। সেই প্রস্তুতি নিয়ে আমরা সবসময় জনগণের পাশে থাকবো।”

বিদ্যমান পরিস্থিতিতে সেনা সদস্য আরও বাড়ানো হবে কি না জানতে চাইলে সেনাপ্রধান বলেন, “যত প্রয়োজন তত সেনাবাহিনীর সদস্য দেয়া হবে। তবে অহেতুক আতঙ্ক সৃষ্টির প্রয়োজন নেই।”

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত