আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫, মৃত্যু নেই

দেশে করোনায় নতুন আক্রান্ত ৫, মৃত্যু নেই

দেশে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শণাক্ত করা হয়েছে। শুক্রবার সকালে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।

গত ২০ ঘণ্টায় মোট ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে করোনায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটে নি। মোট ৬১ জন আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত মোট ২৬ জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন, যাদের মধ্যে ২২ জন হাসপাতালে ও ৭ জন বাড়িতে রয়েছেন।

তিনটি হটলাইন নাম্বারে এখন পর্যন্ত মোট ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি কল এসেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ৯৮৪টি কল এসেছে।

গত ২৪ ঘণ্টায় ১৪ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং ১০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট ৩০৫ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে যার মধ্যে বর্তমানে ৮২ জন আইসোলেশনে আছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৪৭ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। মোট সংখ্যা ৫৫২ জন। এখন পর্যন্ত সর্বমোট ৪৮ হাজার ৩১ জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে ১৬ হাজার ৪৫৩ জন কোয়ারেন্টাইনে আছেন। আজ পর্যন্ত ৬৪ হাজার ২৩৬ জনকে হোম কোয়ারেন্টাইন এবং ২৪৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। যার মোট সংখ্যা দাঁড়ায় ৬৪ হাজার ৪৮৪ জন।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত