আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

মাগুরা ও সাতক্ষীরায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

মাগুরা ও সাতক্ষীরায় করোনা উপসর্গে ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গে (জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট) মাগুরার মহম্মদপুরে আইসোলেশনে থাকা এক ব্যক্তি ও সাতক্ষীরা সদর উপজেলায় এক কলেজ ছাত্র মারা গেছে।

মহম্মদপুর: মহম্মপুরে মারা যাওয়া ব্যক্তির নাম বাকি মিয়া (৪৫)। তার বাড়ি উপজেলার ছোট কলমধারী গ্রামে। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। এ অবস্থায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

মহম্মদপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুল মোমিন জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত বাকি বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে গেলে চিকিৎসক আবু আহসান তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এরপর কভিড-১৯ আক্রান্ত সন্দেহে সন্ধ্যায় তাকে আইসোলেশনে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে তাকে ফরিদুপর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে নেওয়ার পরপরই তার মৃত্যু হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আবু আহসান বলেন, ‘ওই ব্যক্তি কয়েকদিন ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তার মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বেশকিছু লক্ষণ থাকায় তাকে আমরা আইসোলেশনে রেখেছিলাম। শুক্রবার ভোরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।‘

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোকছেদুল মোমিন বলেন, ‘নিহত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তা নিশ্চিতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।‘

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, ওই যুবকের মৃত্যুর খবর জানার পর তাদের বাড়িসহ আশপাশের এলকা লকডাউন ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলেজছাত্র মারা যায় বৃহস্পতিবার মধ্যরাতে। তার বাড়ি সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে। ওই কলেজছাত্রের মৃত্যুর খবর জানার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, তার শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ওই কলেজ ছাত্রের নাম হাসান আলী (২০)। সে সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

তার মা রোজিনা খাতুন জানান, গায়ে জ্বর-গলাব্যথা-শ্বাসকষ্ট থাকায় সে দুর্বল হয়ে পড়ে। স্থানীয় গ্রাম্যডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খাওয়ানো হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়েছিল।

বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইরাদ আলী জানান, হাসানের ৬/৭ দিন ধরে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল। তার মৃত্যুর খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তার পরিবারের সদস্যরা লাশ থেকে কিছুটা দূরে অবস্থান করছেন। ওই বাড়ির আশেপাশে কেউ যাচ্ছে না। গ্রামপুলিশ দিয়ে বাড়িটি পাহারায় রাখা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ‘খবর পাওয়ার পর একটি মেডিকেল টিম সেখানে পাঠানো হয়েছিল। তারা তার শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ পাননি। তবে তার পরিবারের সদস্যরা চাইলে তার দেহের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরের কাছে পাঠানো হবে।‘

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত