আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

দেশে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮০৩১ জন

দেশে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮০৩১ জন

প্রতীকী ছবি

করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) মোকাবিলায় গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারেন্টিনসহ হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টিনে আছেন ৫৫২ জন। অদ্যাবধি মোট কোয়ারান্টিনে ছিলেন ৬৪ হাজার ৪৮৪ জন। এর মধ্যে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ৪৮ হাজার ৩১ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ১৬ হাজার ৪৫৩ জন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪ জন। ছাড়পত্র নিয়েছেন ১০ জন। গত ২ এপ্রিল পর্যন্ত সারাদেশে আইসোলেশনে ছিলেন ৩৮৭ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩০৫ জন। বর্তমানে আইসোলেশন আছেন ৮২ জন।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল কালাম আজাদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৫১৩ জনের নমুনা সংগ্রহ করেছে। এরমধ্যে আইইডিসিআর ১২৬টি পরীক্ষা করেছে। এছাড়া বাকি অন্যান্য প্রতিষ্ঠান ৩৯৭টি নমুনা সংগ্রহ করেছে। নমুনাগুলোর অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। এতে পাঁচ জনের দেহে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত পাঁচজনের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রের দু’টি, রাজশাহী মেডিক্যাল কলেজ কেন্দ্রে একটি নমুনায় করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এছাড়া আইইডিসিআরের দু’টি নমুনায় করোনা পজেটিভ শনাক্ত করা হয়েছে। আইইডিসিআর ছাড়া যেহেতু নতুন ল্যাবে তিন জন‌ শনাক্ত হয়েছে সেহেতু আমরা কিছু নমুনাগুলো আবারও যাচাই করবো।

তিনি বলেন, এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১১৩ জনের। এদের মধ্যে মোট ৬১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। আর চিকিৎসাধীন আছেন ২৯ জন। এদের ২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি সাতজন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত