আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

কমলনগরে ২ শিশুর মৃত্যুর পর ৯ পরিবার লকডাউন

কমলনগরে ২ শিশুর মৃত্যুর পর ৯ পরিবার লকডাউন

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চর মার্টিনে দুই শিশু মৃত্যুর পর ৯ পরিবারকে লকডাউন করা হয়েছে। এদের মধ্যে একশিশু গত একবছর ধরে খিঁচুনি রোগে ভুগছিল ও অপর শিশু গত চারদিন ধরে জ্বরে ভুগছিল। তাদের রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চর মার্টিন গ্রামের ৫ বছর বয়সি শিশুটিকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তোরাবগঞ্জ ইউনিয়নের নিজ বাড়িতে ২ বছর ৬ মাস বয়সি অপর শিশুর মৃত্যু হয়।

তোরাবগঞ্জ ইউনিয়নে মৃত্যু হওয়া শিশুটির বিষয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আমিনুল ইসলাম মঞ্জু বলেন, শিশুটি গত ১ বছর ধরে ইপিলেপ্সির (খিঁচুনি) রোগী ছিল। শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়; তারপরও আমরা সেম্পল কালেকশন করে পাঠিয়েছি। ওই বাড়ির তিন পরিবারকে লকডাউন করা হয়েছে।

স্থানীয় চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া জানান, চর মার্টিন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ৫ বছর বয়সি একটি শিশু গত ৩/৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতিতে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়। গত ৩/৪ মাসেও তার পরিবারে কেউ বিদেশ থেকে দেশে ফিরেনি। তবে তার বাবা গত দুই বছর ধরে বিদেশ রয়েছেন। শিশুর মৃত্যুর খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়।

এ সময় কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি মেডিক্যাল টিমের সঙ্গে ওই শিশুর বাড়ি গিয়ে খোঁজখবর নেন; আশ-পাশের লোকজনকে সর্তক থাকতে বলেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, তোরাবগঞ্জ ও মার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই দুই বাড়ির নয় পরিবারকে লকডাউন করা হয়েছে। মৃতু শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত