আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

মানিকগঞ্জে তাবলিগ জামাতে করোনা সনাক্ত

মানিকগঞ্জে তাবলিগ জামাতে করোনা সনাক্ত

তাবলিগ জামাতে আসা এক ব্যক্তির শরীরে কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়ার প্রেক্ষিতে মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়টি আজ ৫ এপ্রিল, রবিবার সকালে নিশ্চিত করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা।

স্থানীয় সূত্র জানায়, করোনায় আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। তিনি সিংগাইর পৌর এলাকার আজিমপুর নয়াডাঙ্গী বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদ্রাসায় তাবলীগ জামাতে এসেছিলেন।

ইউএনও রুনা লায়লা জানান, গত ২৪ মার্চ থেকে ওই মাদ্রাসায় অবস্থান করছিলেন ১২ সদস্যের একটি তাবলীগ জামাতের দল। এদের মধ্যে ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তিনি তার এক আত্মীয়ের সঙ্গে ঢাকায় আইইডিসিআরে গিয়ে পরীক্ষা করান।

পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হলে তাকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তত্ববধায়নে রাখা হয়েছে।

ওই ব্যক্তির সঙ্গে তাবলিগে আসা ১১ জন, স্থানীয় ৬ জন ও তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলেও জানান ইউএনও।

গতকাল শনিবার রাতে ১২টার দিকে আইইডিসিআর থেকে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সংবাদ জানানোর পরপরই সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত