আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বগুড়ায় ট্রাক থেকে নামিয়ে দেওয়া সেই দিনমজুর করোনা আক্রান্ত

বগুড়ায় ট্রাক থেকে নামিয়ে দেওয়া সেই দিনমজুর করোনা আক্রান্ত

ঢাকা থেকে ট্রাকে রংপুরের বাড়ি যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া শ্বাসকষ্টে আক্রান্ত দিনমজুর শাহ্ আলম করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রংপুরে ধাপ মডার্ন মোড় থেকে উদ্ধার শাহ্ আলমের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাব থেকে তার পজেটিভ রিপোর্ট এসেছিল। পরে অধিকতর নিশ্চিত হতে তার শরীর থেকে সংগৃহীত নমুনা ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকেও শনিবার রাতে পজেটিভ রিপোর্ট এসেছে।

তিনি আরও জানান, পাঠানো রিপোর্ট অনুযায়ী দু’দিন আগে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশু সিয়ামের শরীরে করোনাভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, শাহ্ আলম গত ২৮ মার্চ রাতে ঢাকা থেকে ট্রাকে করে রংপুরের বাড়ি ফিরছিলেন। পথে অন্য যাত্রীরা তার শ্বাসকষ্ট ও কাশি টের পেয়ে চিৎকার করেন। ট্রাকটি ২৯ মার্চ ভোরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাসস্ট্যান্ডে পৌঁছালে চালক ও হেলপার তাকে নামিয়ে দিয়ে চলে যান। সেখানে দীর্ঘক্ষণ পড়ে থাকার পর পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় তাকে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে হৃদরোগী হিসেবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের আইসিইউতে পাঠানো হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ১ এপ্রিল তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়। ওইদিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে রামেক হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। পরদিন সেখান থেকে পজেটিভ রিপোর্ট আসে। কিন্তু বগুড়ার স্বাস্থ্য বিভাগ বিষয়টি প্রকাশ করেনি। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালকের নির্দেশে তাকে আলাদা রাখা হয়।

বিষয়টি জানাজানি হলে বগুড়ার শজিমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধানসহ পাঁচ চিকিৎসক, আট নার্সসহ ১৬ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়। বগুড়ার স্বাস্থ্য বিভাগ অধিকতর নিশ্চিত হতে শাহ্ আলমের শরীরের নমুনা ও রামেক হাসপাতাল ল্যাবের রিপোর্ট ঢাকার আইইডিসিআরে পাঠায়। গত দু’দিন বিষয়টি সাংবাদিকদের কাছে গোপন করা হয়। পরে শনিবার রাতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুুরুজ্জামান সঞ্চয় আইসোলেশনে চিকিৎসাধীন শাহ্ আলম করোনাভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার আইইডিসিআর থেকে ঘোষিত রোগীর মধ্যে শাহ্ আলম ছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, আইসোলেশনে কর্মরত সবাই পিপিই পরিহিত অবস্থায় শাহ্ আলমের চিকিৎসা দিয়েছেন। তাই এখানে কাউকে কোয়ারেন্টিনে যাওয়ার প্রয়োজন নেই।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির জানান, ওই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে যারা এসেছেন, তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে।


এলএবাংলাটাইমস/এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত