আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

প্রণোদনা নয়, প্রধানমন্ত্রী ঋণ প্যাকেজ ঘোষণা করেছেন: মির্জা ফখরুল

প্রণোদনা নয়, প্রধানমন্ত্রী ঋণ প্যাকেজ ঘোষণা করেছেন: মির্জা ফখরুল

সরকারের ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনাকে ‘পজিটিভ’ হিসেবে দেখছেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এই টাকা তো জনগণকে এমনি এমনি দেয়নি। এখানে প্রণোদনা বলতে কিছু নেই। সবই ঋণের প্যাকেজ।’ রোববার (৫ এপ্রিল) বিকালে বিএনপি'র অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিও লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত প্রণোদনা প্যাকেজের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, 'প্রধানমন্ত্রী রেন্সপনড করেছেন। এটা পজিটিভ তখনই বলতে পারতাম, যদি দেখতাম যে, আসল সমস্যার সমাধান করার জন্য উদ্যোগী হয়েছেন। কিন্তু সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, ইনফরমাল সেক্টরের কৃষকদের জন্য এখানে  কিছু নেই।’

মির্জা ফখরুল বলেন, ‘গরিব মানুষের জন্য আমরা সরকারকে ১৫ হাজার কোটি টাকা দেওয়ার কথা বলেছিলাম। সুনির্দিষ্টভাবে বলেছিলাম, অনুদান দিতে হবে। আমরা বলেছি, ভাতা বাড়াতে, চিকিৎসক-নার্স, চিকিৎসাকর্মীদের প্রণোদনা দিতে হবে। স্বাস্থ্যখাতে প্রণোদনা বাড়াতে হবে। কিন্তু এখানে কিছুই দেওয়া হয়নি।’

বাজেট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন. ‘এই যে বাজেট আসছে,  সে ব্যাপারে কী হবে, না হবে, তা নিয়ে কারও সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে না। এখন একটা দুর্যোগময় মুহূর্তে কীভাবে কাটিয়ে ওঠা যাবে, তার জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, সে অর্থ কিভাবে আসবে, সে সম্পর্কেও কিছু বলা হয়নি।’

প্রসঙ্গত, এর আগে সকালে দেশের আর্থিক খাতকে সচল রাখতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এলএবাংলাটাইমস/এলআরটি/এন

শেয়ার করুন

পাঠকের মতামত